1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

একটা পথ ফেরত চাই

  • প্রকাশ কাল বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়েছে

-আকতার জামিল

আমি আর হাঁটি না,
শুধুই হাঁপাই, কাশি, থেমে যাই…
এক পা বাড়াতে গিয়েই
পড়ে যাই—
গর্তে, হকারে, ব্যানারের খুঁটিতে,
আর ভেতরে…
ভেতরে আমি নিজেই পড়ে যাই।

ফার্মগেটের নিচে
একদিন আমি মানুষ ছিলাম—
এখন শুধুই শরীর,
ভুলে যাওয়া পথের টুকরো,
যার ডান পা আটকে দোকানের চৌকাঠে,
বাম পা হারিয়ে গেছে শ্লোগানে।

একদিন মেয়ের হাত ধরে
হাঁটতে চেয়েছিলাম—
শুধু একটু!
সবুজের নিচে, রোদের গায়ে।
সে বলেছিল,
“বাবা, এত ময়লার গন্ধ কেন?”
আমি বলিনি…
এই গন্ধই এখন ঢাকার আত্মা।

রাত নামে রমনায়—
আলো নিভে যায় সোহরাওয়ার্দীতে।
এক মাদকাসক্ত মুখ
আমার সামনে দাঁড়ায়,
আর আমি…
আমি মনে মনে বলি—
এই শহর আর আমার নয়।

তুমি যদি জানতে চাও,
ঢাকায় কোথায় হাঁটা যায়—
আমি বলব,
স্বপ্নে।

হ্যাঁ, স্বপ্নেই এখন আমি হাঁটি,
তোমার হাত ধরে,
টিএসসি থেকে বাংলা একাডেমি,
ঝিম ধরা বিকেলের কাঁপা কাঁপা রোদের ভেতর দিয়ে।

আর বাস্তব?
বাস্তবে আমি এক দেয়ালে ঠেকে থাকা মানুষ—
যার পা দুটো হাঁটতে চায়,
কিন্তু শহর দেয় না অনুমতি।

ঢাকা,
তুমি কি আর আমাদের ভালোবাসো না?
নাকি আমরা এখন কেবল সংখ্যা—
মুনাফার নিচে চাপা পড়া নিঃশব্দ কান্না?

হাঁটার নতুন জায়গা চাই না…
শুধু যা ছিল,
তাকে ফিরিয়ে দাও।
একটা পথ আমায় ফেরত দাও।

আমি শুধু চাই—
আবার হাঁটতে,
দোয়েল চত্বরের পথে,
কাঁধে বইয়ের ব্যাগ,
হৃদয়ে কবিতা,
চারপাশে মানুষ, মানুষ,
শুধুই মানুষ!
মানুষের ভিড়ে
আমি যেন
আবার মানুষ হয়ে উঠি।

আকতার জামিল , যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST