1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

সবুজ পল্লব ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও আলোচনা সভা

  • প্রকাশ কাল রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

সবুজ পল্লব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
দক্ষিণখান এ সবুজ পল্লব ফাউন্ডেশন এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা ১৯/০৭/২০২৫ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়েছে। সবুজ পল্লব ফাউন্ডেশন এর সভাপতি জনাব মো: এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচয় পর্ব, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং একটি আলোচনা পর্ব এর মাধ্যমে সমাপ্ত হয়।অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠন এর গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক – জনাব মো: আবুল বাসার আকন্দ, যুগ্ম সাধারন সম্পাদক – মো: আব্দুর রহমান (শুক্কুর) সহ সভাপতি – জনাব সাইফুর রহমান তরফদার, সাধারণ সম্পাদক – মো: মিজানুর রহমান, উপদেষ্টা – মো: উজ্জ্বল হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি – মো: সিরাজ মিয়া প্রমুখ। আলোচনা সভায় স্বেচ্ছায় রক্তদান কে উৎসাহিত করতে জনসচেতনতা সৃষ্টি, ও সবুজ পল্লব ফাউন্ডেশন কর্তৃক একটি ব্লাড গ্রুপিং ডাটাবেইজ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা সকলেই সবুজ পল্লব কর্তৃক গৃহীত যে কোন মানবিক উদ্যোগ এ সহযোগিতা ও এ সংগঠন এর সাথে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।এ প্রসংগে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এন নাহার বলেন, আমাদের লক্ষ ও উদ্দেশ্য হলো নিজেরা মানবিক কাজ করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করে অন্যদেরকেও এ কাজে উৎসাহিত করা। সবুজ পল্লব ফাউন্ডেশন একটি বৈষম্যহীন ও মানবিক পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে প্রতিটি মানুষ তাঁর মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারবে। প্রসঙ্গত, সবুজ পল্লব ফাউন্ডেশন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এর বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ ক্যাম্পেইন, ফ্রী মেডিকেল ক্যাম্পেইন,জরুরি পরিস্থিতিতে সেবা ও সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST