1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধানের শীষের প্রার্থী শামীম তালুকদারের পক্ষে সরিষাবাড়ী গণসংযোগ হোসেনপুরে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে বিএনপির মতবিনিময় কিশোরগঞ্জ-১ এ দেওয়াল ঘড়ি প্রার্থীর সরে যাওয়ার অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারকে শোকজ তৃতীয় লিঙ্গের নির্বাচনে অংশগ্রহণের অধিকার ও প্রতিবন্ধকতা মেধার আলোকচ্ছটায় উদ্ভাসিত “রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি” চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ: শহীদ জিয়ার স্মৃতি ফলক উদ্ধার হোসেনপুরে চাঁদাবাজির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক
শিরোনাম
ধানের শীষের প্রার্থী শামীম তালুকদারের পক্ষে সরিষাবাড়ী গণসংযোগ হোসেনপুরে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে বিএনপির মতবিনিময় কিশোরগঞ্জ-১ এ দেওয়াল ঘড়ি প্রার্থীর সরে যাওয়ার অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারকে শোকজ তৃতীয় লিঙ্গের নির্বাচনে অংশগ্রহণের অধিকার ও প্রতিবন্ধকতা মেধার আলোকচ্ছটায় উদ্ভাসিত “রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি” চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ: শহীদ জিয়ার স্মৃতি ফলক উদ্ধার হোসেনপুরে চাঁদাবাজির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক

পাকুন্দিয়ায় ঘুষের বিনিময়ে ভূয়া ভোটার বানানোর চেষ্টা দুইজন সাসপেন্ড চারজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৮ বার পড়েছে

পাকুন্দিয়া প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ৬হাজার টাকা ঘুষের বিনিময়ে ৭ বছর বয়স বাড়িয়ে ভোটার বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ও ঝাড়ুদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভাটা এন্ট্রি অপারেটর বারিউল ইসলাম (২৭) ও ব্যান্ডুলার রকিবুল ইসলাম রকি (২৪)’কে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ভোটার হতে চাওয়া আরাফাত মিয়া ও মধ্যস্থতাকারী জহিরুল ইসলাম এই চারজনের নামে পাকুন্দিয়া থানায় একটি প্রতারনা মামলা করা হয়েছ। গত ২৯ এপ্রিল পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কালাম (আজাদ)
বাদী হয়ে এ মামলাটি করেন করেন। এ ঘটনায় এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এটা অপারেটর (আউটসে সিং) বারিউল ইসলাম, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা সদরের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ঝাড়ুদার রকিবুল ইসলাম রকি পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের অবি মিয়ার ছেলে মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত দুই দিন ব্যাপী পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়েনের মির্জাপুর আলীম মাদ্রাসার মাঠে ভোটার তালিকা হলনাগাদের কাজ চলছিল।
এ সময় উপজেলার বুরুদিয়া ইউনয়িনের নামা পুটিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আরাফাত মিয়া (১৫) মিথ্যা তথ্য দিয়ে তার বয়স ১৫ থেকে ৭ বছর বাড়িয়ে ২২ বছর করে এনআইডি কার্ড করার জন্য সেখানে মধ্যস্থতাকারী (দালাল) মির্জাপুর আলিম মাদ্রাসার মাঠে হাজির পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামের জহিরুল ইসলামের সাথে তার পরিচয় হয় এবং আইডি কার্ড করে দেয়ার জন্য ৬ হাজার টাকায় চূক্তবদ্ধ হয়। পরে মধ্যস্থতাকারী জহিরুল পাকুন্দিয়া নির্বাচন অফিসের ঝাড়ুদার (আউটসোর্সিং) রকিবুল ইসলাম রকির সাথে অর্থের বিনিময়ে নির্বাচন অফিসের ভাটা এন্ট্রি অপারেটার (আউটসোর্সিং) বারিউল ইসলামের সাথে চুক্তবদ্ধ হয়ে ভোটার আইডি কার্ড বানানোর কার্যক্রম শুরু করেন।
গত ২৮ এপ্রিল ছবি পরিবর্তনের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন কার্যালয় সচিবালয় ঢাকায় আবেদন করেন। আবেদন পর্যালোচনা করে তাদের সন্দেহ হলে আবেদনকারীকে জিজ্ঞাসাবাদ করেন নির্বাচন কমিশন। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসের দুইজন স্টাফের যোগসাজসে মিথ্যা তথ্য প্রদান করে অর্থ লেনদেনের মাধ্যমে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার কথা স্বীকার করেন এবং আবেদনকারী আরফাত মিয়া কমিশন বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরদিন ২৯ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার উপ-পরিচালক (গবেশনা ও উন্নয়ন) 4) মাহবুবা মমতা হেন্য অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ভোটার তালিকা আইন ২০০৯ ও জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন।

ঐ দিনেই পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ধারা এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ধারায় ১৪/১৬(১) (২)/১৮(২) পাকুন্দিয়া পাকুন্দিয়া থানায় একটি মামালা করেন। এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ভুয়া ভোটার বানানোর ব্যাপারে আমি কিছুই জানতাম না কমিশনের চিঠি পেয়ে বিষয়টি অবগত হয়েছি, এতে আমাদের অফিসের আউটসোর্সিংয়ের দুই জন স্টাফ জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকের বরখাস্ত করা হয়েছে এবং এ কাজে জড়িত চার জনের নামে কমিশনের নির্দেশে মামলা করা হয়েছে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, নির্বাচন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এধরণের জ্বলিয়াতির ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST