1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

নান্দাইলে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

  • প্রকাশ কাল শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৭৭ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার,

” বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের আয়োজনে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা  ও সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার ( ০৫ অক্টোবর ২৪) দুপুরে ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে
নান্দাইল পৌরসভাস্থ স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। 

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ্ আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক, অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকচুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আজিজুন্নাহার শিউলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আক্তার খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন অনন্যা প্রমূখ।

সংবর্ধিত শিক্ষকরা হলেন, স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া জেসমিন, সহকারী শিক্ষক টুম্পা রানী চৌহান, পূর্নিমা চৌহান, রানী চৌহান, ফারিয়া আক্তার বিথী, সোমা খানম, সোনিয়া আক্তার, সাইমা উল হুসনা ও আয়শা সিদ্দিকা মীম। এর আগে স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষকদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এ ধরনের কর্মসূচি আরও বৃহৎ পরিসরে উদযাপনের জন্য পরামর্শ দেন। তাঁরা বলেন, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর । মানুষের জীবনে মা-বাবার পরেই শিক্ষককের সবচেয়ে বড় ভূমিকা থাকে। শিক্ষকরা সম্মানিত হলে জাতি সম্মানিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST