1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি
শিরোনাম

নতুন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেনঃ তারেক রহমান

  • প্রকাশ কাল শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার পড়েছে

নিউজ ডেক্সঃ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার্পাসন তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১২টা ১২ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন। যদি পেছনে ফিরে তাকাই গত ১৬ বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে।

আমাদের সাহসী ছাত্র-শিক্ষক, কর্মী, রিকশাচালক থেকে শুরু করে গৃহিণী, সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী- সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে।

অন্তর্বর্তী নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এই সর্বোচ্চ নেতা বলেন, সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে।

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে বিএনপির অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি একটি পাবলিক ম্যান্ডেটসহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ, জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে।

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST