1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্টহয়ে এক বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশ কাল রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৬৮ বার পড়েছে

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বালুবাহি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

আজ রোববার (২৩ জুন) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ লোকটি রাস্তা পার হচ্ছি। এসময় শহর থেকে দ্রুগতিতে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি যার নম্বর সিরাজগঞ্জ-ড-১১-০৪১৭ জব্দ করে। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

ওসি আরও বলেন, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় তার নাম মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST