1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

ভালুকায় পিকাপ গাড়ীসহ চোর চক্রের ৫ সদস্য আটক 

  • প্রকাশ কাল শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২০৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ২টি চোরাই পিকাপ গাড়ীসহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া  দুইটি পিকাপ গাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩-০৬-২৪) ইং তারিখ রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি পিকাপ গাড়ী চুরি করে বিক্রি করতো। থানার এসআই নিরুপম নাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিরুনিয়া এলাকা থেকে প্রথমে খায়রুল, আকরাম হোসেন বাবু ও ফারুক নামে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে শাহীন ও রুবেলকে দুইটি গাড়ীসহ আটক করা হয়।গত ২ মে রাতে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় জহিরুলের বাড়ীর উত্তরপাশে একটি পার্কিং থেকে মোঃ সাইফুল ইসলাম (৫২) ও মোঃ জহিরুল ইসলাম (৩৭) এর দুইটি পিকআপ চুরি হলে থানায় মামলা পর পুলিশ অভিযানে নামে।পরে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে চক্রের ৫ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, আমতলী এলাকার কাদিরের ছেলে মোঃ খায়রুল (২২), একই এলাকার আঃ করিমের ছেলে আকরাম হোসেন বাবু (২৫), পাগলা থানার বেলাবো এলাকার আঃ রহিমের ছেলে মোঃ ফারুক (৩০), শেরপুর সদর উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ শাহিন (৪০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আব্দুল আহাদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩৯)। এসময় তাদের কাছ থেকে নীল রংয়ের ২টি (TATA Ex 2) পিকআপ গাড়ী ও ১টি লোহার তৈরী মাস্টার চাবী জব্দ করা হয়। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST