1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অতীতের দীর্ঘ সময়ে রাষ্ট্র যন্ত্রের বিভিন্ন দপ্তরে মরিচিকা ধরেছে- দুর্যোগ,ত্রাণ ও পুনবার্সনমন্ত্রী মানচিত্রের ওপারে কান্না: বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনপদে উন্নয়নের আলো কতটা পৌঁছেছে? কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এসএমএসের দুই ঘণ্টা পরই আবেদন বাতিল মধুপুরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”
শিরোনাম

বাজিতপুরে ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ

  • প্রকাশ কাল বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৫৭ বার পড়েছে

খলিলুর রহমান :-কিশোরগঞ্জের বাজিতপুরে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন বুধবার বেলা সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল।

এই সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বাজিতপুর উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা রতনেশ্বর রায়, কটিয়াদী উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা কল্যাণ কুমার দাস, উপজেলা পাট উপ-সহকারী কর্মকর্তা চিত্তরঞ্জন প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় পাটের গুরুত্ব, চাষাবাদের নিয়ম, রোগবালাই ও পোকামাকড় দমন, পাট কর্তনের সময়, পাট আঁশ জাগ দেওয়া ও শুকানোর বিষয়েও সচেতন করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST