1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

বাজিতপুরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা

  • প্রকাশ কাল শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৩৫ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শনিবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রেলীটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। রেলীটি পরবর্তী সকাল সাড়ে ১১ টার ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশ গ্রহনে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। এখন সেবা পেতে কোথাও যেতে হয় না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিস সহকারী নজরুল ইসলাম, ভূমি অফিসের সার্ভেয়ার আলী হোসেন। উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ভূমির মালিকগন। এই সময় জনসচেনতা মূলক ভূমি সেবার বিভিন্ন লিফলেট ও বই বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST