1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ
শিরোনাম

ভালুকায় গার্মেন্টস কর্মীর গলায় ছুড়ি ধরে ছিনতাই, আটক ২

  • প্রকাশ কাল রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৭৮ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে যাত্রী হিসাবে গাড়ীতে তুলে চোখ বেঁধে নগদ টাকা, মোবাইল ও ভিসা কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩০ মে (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে মোঃ হারুন অর রশিদ তার কর্মস্থল নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে কাজ শেষে নিজ বাসা ভালুকা উপজেলার সীডষ্টোরের উদ্দেশ্যে রওনা দিলে ৩১ মে (শুক্রবার) অনুমানিক রাত দেড়টার দিকে শ্রীপুরের মাওনা বাসষ্ট্যান্ডে নেমে সীডষ্টোর আসার জন্য অপেক্ষা করার সময় একটি প্রাইভেটকারে ড্রাইভার সহ ৪ জন হারুন অর রশিদকে যাত্রী হিসাবে গাড়ীতে তুলে কিছু দূর আসার পর তার চোখ, হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি এন্ড্রয়েট মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ একাউন্ট হইতে সেন্টমানি করে ৩২ হাজার টাকা ও মার্কেন্টাইল ব্যাংক একাউন্টের ভিসা কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে ১ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে যায়। পরে রাত আনুমানিক ৩ টার দিকে ভালুকা উপজেলার সীডষ্টোর ড্রাইভারপাড়া এলাকায় মুখ বাধা অবস্থায় ফেলে যায়।

পরবর্তীতে মোঃ হারুন অর রশিদ থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার মামলার তদন্তকারী অফিসার এস. আই নিরুপম নাগ, এ. এস. আই সুজন চন্দ্র সরকার ফোর্স সহ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ হৃদয় মন্ডল (২৩) কে ভালুকা উপজেলার হবিরবাড়ীর সীডষ্টোর ঢালীবাড়ী মোড় পুষ্প কানন ফিলিং ষ্টেশন থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অপর আসামী মোঃ জামান মিয়া (২১) কে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাজীপুর থেকে ময়মনসিংহ এই এলাকায় এমন অপরাধ সংঘটিত করে আসছে। এই মামলার দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরো দুইজনকে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে পারবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST