1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

মধুপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণ সংবর্ধনা

  • প্রকাশ কাল শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৮৫ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলীর গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সভাপতি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক কৃষি মন্ত্রী, এমপি ড. মো. আব্দুর রাজ্জাক।
শনিবার ১৮মে সন্ধায় মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মধুপুরের পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত হতে থাকেন।
পরে অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিনত হড। অনুষ্ঠান শুরতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা দেওয়া হয়।অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ভাইস চেয়ারম্যান মো.সজীব এবং মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবীকেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আবু সাইদ তালুকদার দুলাল, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ মো. কাজী মোতালেব, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব আক্তার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদিকসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন।
মধুপুর নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের গণ সংবর্ধনা অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিনত হয়।
অনুষ্ঠান শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গীত পরিবেশন করবেন ব্যান্ড সঙ্গীত শিল্পী হাসান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST