1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

দুঃস্থদের মাঝে কম্বল বিতর করলেন বাজিতপুর সার্কেল

  • প্রকাশ কাল শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়েছে

সাব্বির আহমেদ মানিক
কিশোরগঞ্জের বাজিতপুরে গভীর রাতে ঘুরে ঘুরে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ।

শুক্রবার (২৬ জানুয়ারি) বাজিতপুরের সরারচর রেলস্টেশন, সরারচর বাজার, ভাগলপুর রেলস্টেশন, ভাগলপুরের রশি মার্কেট, বাজিতপুর বাজারে ঘুরে ঘুরে অসহায় দুঃস্থ ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির ২ শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
এ সময় ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মোস্তফা কামাল এবং বাজিতপুর শহর পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক কামাল হোসেন, বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিক, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দৈনিক আমার কাগজ পত্রিকার সাংবাদিক মো. ফারুক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আব্দুল ছালিম উপস্থিত ছিলেন।
মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ’এই বছর বাজিতপুরে দশ হাজার কম্বল বিলি করা হয়েছে চেয়ারম্যান মেম্বার নেতাদের দিয়ে । তারা তাদের আত্মীয় স্বজন বড় নেতা ছোট নেতাদের দিয়ে সমাপ্ত করেছে। আমি দেখেছি এক নেতার ফ্লোরে সরকারি কম্বল বিছানো । অথচ অনেক সত্যিকারের অসহায় দুস্থ কম্বল পাইনি । বাজিতপুর সার্কেলের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই খানে প্রকৃত দুঃস্থ অসহায় মানুষ কম্বল পাচ্ছে ।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ’গত কয়েক দিন ধরে বাজিতপুরে প্রচণ্ড শীত ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এই শীতে রেল স্টেশনে, বাজার গুলোতে অনেক কষ্টে রাত যাপন করছেন। ছিন্নমূল ও গৃহহীন অনেকের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। আমি গত বেশ কিছু দিন ধরে বাজিতপুরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । আশা করছি এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST