1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশ কাল শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৩৮ বার পড়েছে

মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

২১অক্টোবর(শনিবার) করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়ন পরিষদে এ ফ্রি ক্যাম্পিং করা হয়।মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক সার্জারী, অর্থোপেডিক্স, মেডিসিন, গাইনী,চক্ষু ও দন্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের মধ্য থেকে অপারেশনের জন্য ২০ জন চক্ষুরোগী ও ৬ জনকে সাধারণ সার্জারীর জন্য বাছাই করা হয়। পরে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়।
সকাল ১০ ঘটিকায় এ ক্যাম্পিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান,২৫০শষ্যা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট(অর্থোপেডিক্স)ডাঃ আনিসুজ্জামান, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ হানিফ,নীড এগ্রো ফার্মের সিইও দেওয়ান এনায়েতুল ইসলাম, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান জানান, “ফ্রি মেডিকেল ক্যাম্প প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের একটি চলমান প্রক্রিয়া। বছরের একাধিক সময় জেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সার্জারী রোগীদের অপারেশন করা হয়।”

চেয়ারম্যান এম এ হানিফ বলেন,”প্রফেসর ডা.আ.ন.ম নৌশাদ ভাইয়ের আন্তরিকতায় আমার এলাকার লোকজন ফ্রি চিকিৎসা সেবা পাচ্ছে। আমি এই এলাকার চেয়ারম্যান হিসেবে তার প্রতি কৃতজ্ঞ।তিনি সারাদিন তার অভিজ্ঞ স্টাফ নিয়ে আমার এলাকার হতদরিদ্র লোকদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST