1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া লিবিয়াতে পালিত হলোজুলাই শহিদ দিবস ২০২৬’
শিরোনাম

এত উন্নয়নের পরও স্বস্তি পাচ্ছি না : ওবায়দুল কাদের।

  • প্রকাশ কাল রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ বার পড়েছে

News:নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার। রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১,

অবকাঠামোগত অনেক উন্নয়ন করলেও কয়েকটি সমস্যা সেই সাফল্যকে ম্লান করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা যতই উন্নয়ন করি, এসব উন্নয়নের সাফল্য বা সুফল যদি জনগণ না পায়, তাহলে সেই উন্নয়নের অর্থ ব্যর্থ হয়ে যায়। উন্নয়নকে ম্লান করে দেয় কতগুলো সমস্যা। ফলে অবকাঠামোগত এতো উন্নয়নের পরও স্বস্তি পাচ্ছি না।

রবিবার ঢাকার বাস চলাচলের ব্যবস্থা পাল্টে দিতে ‘রুট ন্যাশনালাইজেশন’ এর আওতায় পরীক্ষামূলকভাবে ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাসসেবা চালুর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অস্বস্তির কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দুই মেয়রকে দা‌য়িত্ব দি‌য়ে‌ছেন। তা‌দের সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি।

ওবায়দুল কা‌দের বলেন, আমি গত ১২ দিন হাসপাতালে ছিলাম। সেখানে থেকে আজ রিলিজ হয়ে বাসায় না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এসেছি। আমি এই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েছি। আমার উপস্থিতিতে সেটা পরিষ্কার হয়ে যাবে। শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে একের পর এক উন্নয়ন দৃশ্যমান হ‌চ্ছে।

রাজধানীর যানজটসহ আরও কিছু সমস্যার কথাও তুলে ধরে কাদের বলেন, অনেক ফ্লাইওভার, অনেক আন্ডারপাস, অনেক ফোরলেন, সিক্সলেন আমরা এই সময়ে করেছি। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা না ফিরলে মেগা প্রকল্পের উন্নয়ন কাজে লাগবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজ সড়কে শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা। পরিবহন আর সড়কে শৃঙ্খলা না থাকলে জনগণ উন্নয়নের সুফল পাবে না। আগামী বছর যে প্রকল্পগুলো আমরা উদ্বোধন করতে যাচ্ছি, এগুলোর সুফল আমরা পাব না।

উপরের লেখাটি মূল খবরের একটি সারাংশ যা tokdernews.com থেকে প্রদত্ত। মূল খবরের লেখক বা tokdernews.com এই সারাংশের সঠিকতার দায় বহন করে না।

বিডি//নিজস্বপ্রতিবেদকনিউজপোর্টালতোকদার, নিউজ.কম,এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট,কপিরাইট,আইনে,পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST