1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

মান্দার সাবাই হাটে ছিটকে পড় ফেনসিডিল

  • প্রকাশ কাল বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৫৭ বার পড়েছে

মোয়াজ্জেম হোসেন :

নওগাঁর মান্দায় মহাসড়কে ছিটকে পড়া ফেনসিডিল লুটের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৭ ঘটিকার দিকে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস্য আড়তের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর দিক থেকে রাজশাহীমুখী এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলযোগে ( নীল রং যার নম্বর রাজশাহী- ল-১১-৫৫৯৬ ) দুই যুবক দ্রুত গতিতে যাচ্ছিলেন।
মৎস্য আড়তের সামনে সজোরে ব্রেক কসলে, আড়তের গড়িয়ে পড়া পানিতে পিছলে, পিছনে বসা যুবকের হাতে থাকা ফিডের বস্তার মধ্যে পলেথিনে মুড়ানো বস্তাটি ছিটকে পড়ে যায়। বস্তা ফেটে প্রায় দুই শতাধিক ( ১০০ এমএল ) নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল রাস্তার দু’ধারে গড়িয়ে পড়ে। সাথে সাথে মোটরসাইকেল আরোহী দুই যুবক মোটরসাইকেল ফেলে দক্ষিণ দিকে দৌড়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের একটি পাদানি ভেঙ্গে গেছে।
নিমিষে মৎস্য আড়তের আশপাশের থাকা উৎসক জনতা যে, যার মত ফেনসিডিলের বোতলগুলো কুড়িয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।

স্থানীয়রা মোটরসাইকেলটি নিরাপদে সরিয়ে নিয়ে মান্দা থানা পুলিশকে ফোনে অবহিত করেন।
অসমর্থিত একটি সূত্র জানায়, প্রতি বোতল ফেনসিডিল পাইকারি ১ হাজার পাঁচ শত থেকে ১ হাজার ছয় শত টাকা, খুচরা ২ হাজার পাঁচ শত টাকা থেকে ২ হাজার ছয়/ সাত শত টাকা মূল্য।
এ ঘটনায় সাবাইহাট এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

মুঠোফোনে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হকের নিকট জানতে চাইলে, তিনি মোটরসাইকেলটি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখার জন্য বলেন। অপর প্রশ্নের জবাবে তিনি জানান , মামলা হতে পারে তবে, আলামত ছাড়া মাদক মামলা গ্রহণ করা যায় না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST