1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড

  • প্রকাশ কাল বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড করা হয়েছে।

১১ মার্চ বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জামালপুর সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

উল্লেখ্য অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

গণমাধ্যমকে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট ফজলুল হক জানান- গৃহবধুর স্বামী একজন ব্রয়লার মুরগী ব্যবসায়ী। ২০২৩ সালের ১৯ জুলাই স্বামীর ব্যবসায়িক প্রয়োজনে সেলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন তারা। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীর সাথে বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় আসামীরা তাদের দেখে বিভিন্ন রকম কথা বলে এবং খারাপ কিছু সন্দেহ করে। নিজেদের স্বামী ও স্ত্রী পরিচয় দেয়ার পরও আসামীরা তাদের বিশ্বাস করেনি। পরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা।

পিপি ফজলুল হক আরো জানান- এ ঘটনার পরদিন গৃহবধু বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST