1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি
শিরোনাম

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২

  • প্রকাশ কাল রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩১২ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

পাবনা জেলার পৈলানপুরের রাহাত চৌধুরী ওরফে হীরা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী তুষার (৩৪) কে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন,

গতকাল শনিবার (২২ জুলাই) ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত তুষার পাবনা জেলা সদরের পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারিতে রায় প্রদান করে আদালত।
রায়ে তুষার ও মিজান নামে দুই আসামীকে মৃত্যুদন্ড ও তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।
গত ৮ এপ্রিল মৃত্যুদন্ডপ্রাপ্ত মিজানকে গ্রেপ্তার করলেও তুষার পলাতক ছিলেন।

গতকাল শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব অধিনায়ক আরো বলেন, হীরা হত্যা কান্ডের পর থেকে আসামী তুষার পলাতক ছিলেন। সে একাধিক মামলার পলাতক আসামী, কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST