1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ নগরজীবনে একাকিত্ব: ভিড়ের শহরে একা মানুষ কটিয়াদীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তাড়াইলে ৫৫ তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, মেজর (অব.) আখতারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন নিকলীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত
শিরোনাম
কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ নগরজীবনে একাকিত্ব: ভিড়ের শহরে একা মানুষ কটিয়াদীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তাড়াইলে ৫৫ তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, মেজর (অব.) আখতারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন নিকলীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, মেজর (অব.) আখতারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রকে মারধর এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানার ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এসব ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি কওে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামান ও কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারেরও প্রতিবাদ করেন।
রোববার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন পৃথক বক্তব্যে এসব অভিযোগ ও দাবি জানান।

সভাপতি দিলীপ বলেন, তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ শাহরিয়ার জামান ছুরিকাহত হওয়ার পর মেজর আখতারুজ্জামানের আমার সঙ্গে ফোনে কথা বলেন। পরদিন সকালে ঘটনাটি খোঁজখবর নিয়ে জানাযায় মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে তাজুল শাহ নামের এক জামায়াত কমী ছুরিকাঘাত করেছে। তবে এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেন তিনি। একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলারও সমালোচনা করেন তিনি।
অন্যদিকে সাধারণ সম্পাদক কাঞ্চন বলেন, ছুরিকাঘাতের ঘটনার আগে গত ৪ নভেম্বর রাতে গচিহাটা বাজারে একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মাদক সেবনের সন্দেহে চড় মারার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ জানাতে তাঁর চাচা মো. তাজুল শাহ বাজারে গেলে শাহরিয়ার জামান রানার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুল শাহের ছুরিকাঘাতে রানা আহত হন বলে ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
আরিফুর রহমান কাঞ্চন প্রশ্ন তুলে বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। কিন্তু এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের কারণ কী? তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের, গত ৪ এপ্রিল ২০২৬ কটিয়াদী মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর তাঁর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মোট ৪৯টি মামলা হয়েছে, ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৪ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও মাদক বিক্রিসংশ্লিষ্ট নগদ অর্থ উদ্ধার কওে সরকালী কোষাগারে জমা দিয়েছেন। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে ৯৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পুলিশের এসব কার্যক্রমকে বিতর্কিত করতে মেজর (অব.) আখতারুজ্জামান অপপ্রচার চালাচ্ছে বলেও তাঁদের অভিযোগ। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, আফতাব উদ্দিন জয়কে মারধরের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তাঁর চাচা তাজুল শাহের সঙ্গে শাহরিয়ার জামান রানার বিরোধ সৃষ্টি হয় এবং একপর্যায়ে রানা ছুরিকাঘাতে আহত হন।
সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন জয়ের বড় বোন আফিমা বেগম বলেন, তাঁর ভাই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী। তাঁকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচার চান তাঁরা। একই সঙ্গে ঘটনাটিকে রাজনৈতিক রূপ না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান তিনি।
উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান। ইউনিয়ন পর্যায়ের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST