বিশেষ প্রতিনিধি : বিউবো চেয়ারম্যানের আইইবি সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন বিউবো) চেয়ারম্যান, প্রকৌশলী মো. রেজাউল করিম।
আসন্ন ঢাকা সেন্টার নির্বাচনে আইইবি সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদে নিজের প্রার্থিতা নিয়ে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান, প্রকৌশলী মো. রেজাউল করিম।
নির্বাচনে তাঁর জন্য বরাদ্দকৃত ব্যালট নম্বর হলো ৩৯। একজন পদস্থ কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি ভোটারদের কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করে তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটারদের মধ্যে তাঁর এই অংশগ্রহণ নিয়ে বিপুল উৎসাহ দেখা দিয়েছে এবং সমর্থক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।