1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম কটিয়াদীতে ছাত্রলীগ নেতার ভাই সিভিল জজে উত্তীর্ণ ফেইসবুকে শুভেচ্ছার ছড়াছড়ি সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক:বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপন গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ব্রহ্মপুত্রের তীরে শুভ্র কাশফুলের মেলা, জমে উঠেছে দর্শনার্থীদের ঢল
শিরোনাম

শ্রীবরদী সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

  • প্রকাশ কাল শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়েছে

রুবেল মিয়া, (শেরপুর)থেকে :

শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরি খ্রিস্টানপাড়া এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির টহল দল রনিশিমুল ইউনিয়নের বালিজুরি খ্রিস্টানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও চোরাকারবারি দলের সদস্যরা মদভর্তি কার্টন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় থাকা কার্টনগুলো তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়।

তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মদগুলো পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল।

তিনি জানান, উদ্ধার করা ৯৬ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST