নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজার যেন এখন প্রতিদিনের এক অসহনীয় যানজটের নাম। অপরিকল্পিত অটোস্ট্যান্ড, ফুটপাত দখল, যত্রতত্র ট্রাক লোড-আনলোড এবং ট্রাফিক ব্যবস্থাপনার চরম অনুপস্থিতির কারণে এই জনপদে সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী মানুষ প্রতিদিন এই জটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
যেসব এলাকায় ভোগান্তি চরমে:
খোঁজ নিয়ে জানা যায়, বাজারের এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ এলাকা, এশিয়া ব্যাংক ও জাওয়ার রোড, উপজেলা পরিষদ চত্বর, মাদরাসা মার্কেট এবং প্রধান সড়কজুড়ে এই নৈরাজ্য চলছে। সাপ্তাহিক হাটবারের দিনগুলোতে (শনিবার ও মঙ্গলবার) পরিস্থিতি এমন রূপ নেয় যে, সাধারণ পথচারীদের পা ফেলারও জায়গা থাকে না।
ভুক্তভোগীদের ক্ষোভ:
ব্যবসায়ী আফতাব মিয়া, বকুল মিয়া ও মাহবুব আলম আক্ষেপ করে বলেন, “বাজারজুড়ে অটোরিকশার উপদ্রব আর ট্রাফিক না থাকার কারণে অনেক সময় ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত একই জায়গায় জ্যামে আটকে থাকতে হয়। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য ক্ষতি হয়।