1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
শিরোনাম

গফরগাঁওয়ে এসএসসি, দাখিল ও সমমানের এ প্লাস ও গোল্ডেন প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশ কাল শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়েছে

গফরগাঁও প্রতিনিধ ঃ
গফরগাঁওয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস ও গোল্ডেন প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শনিবার সকালে গফরগাঁও পৌরসভার জামতলা মোড়ে মাঈন উদ্দিন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম আল মিনহাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল্লাহ-আল-মঈন এবং ময়মনসিংহ জেলা শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. শওকত আলীসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, “মেধাবীদের সম্মান করা মানেই আগামীর সম্ভাবনাকে সম্মান করা।”

তিনি বলেন, “মেধার আলোয় আলোকিত গফরগাঁও স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ। আজকের এই মেধাবীরাই ইনশাআল্লাহ আগামী দিনে জ্ঞান, যোগ্যতা ও সততার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এপ্লাস ও গোল্ডেন এ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST