1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতারক জগতের জাদুকর হিসেবে পরিচিত রিজেন্ট সাহেদ আবারো গ্রেফতার
শিরোনাম

নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় শহরের পাগলা মসজিদের সামনে থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

জেলা পরিষদ, কিশোরগঞ্জের অর্থায়নে এবং KISHOREGANJ YOUTH MOVEMENT-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এসময় নদীর বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, নরসুন্দা নদী কিশোরগঞ্জের ঐতিহ্যের অংশ। নদীকে দূষণমুক্ত ও সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজকরা জানান, নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST