1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮০ বার পড়েছে

বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯মে) মঙ্গলবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর,পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর হক কাজল,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার ব্রাঞ্চ এক্সিকিউটিভ
আশিষ কুমার শীল’সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায়- কোনো না কোনো নারী, শিশু কিংবা কিশোরী নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট-কোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। এটি শুধু একজন নারীর সমস্যা নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি নারী ও কন্যাশিশুর প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হবো, প্রতিবাদ করবো এবং মানবিক বাংলাদেশ গড়তে এক সঙ্গে কাজ করবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST