1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতারক জগতের জাদুকর হিসেবে পরিচিত রিজেন্ট সাহেদ আবারো গ্রেফতার
শিরোনাম

কটিয়াদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

  • প্রকাশ কাল সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৪ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. রুবেল মিয়া (২৮) এবং ২১ পিস ইয়াবাসহ মো. সুমন মিয়া (২৬) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
রবিবার রাতে আনুমানিক উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামে অভিযান পরিচালনা করে মো. রুবেল মিয়াকে এবং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের কৈতরীপাড়া এলাকা থেকে মো. সুমন মিয়াকে আটক করা হয়। আটককৃত রুবেল মিয়া বাগবেড় গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে এবং সুমন মিয়া কৈতরীপাড়া গ্রামের আঃ হামিদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার একটি চৌকস টিম উপজেলার বাগবেড় গ্রামের মোহাম্মদ আলী চৌকিদারের বাড়ির উত্তর পাশের পাকা সড়কে অভিযান চালায়। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে গচিহাটা-কৈতরীপাড়া ইটের সলিং সড়কে মো. সুমন মিয়ার দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। সম্প্রতি কটিয়াদীতে মাদকবিরোধী অভিযান জোরদার করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশের এমন অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পৃথক দুইটি অভিযানে ইয়াবাসহ রুবেল মিয়া ও সুমন মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত রুবেল মিয়া ও সুমন মিয়াকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে কটিয়াদীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST