সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা হলরুমে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা বিএনপির’র সদস্য সচিব শহিদুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাব সভাপতি ওবিশিষ্ট সাহিত্যিক সরকার অরুণ যদু সহ অনেকে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক এবং এনসিপি’র জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্টল সমূহ পরিদর্শন করেন এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ।