1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশ কাল সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৮ বার পড়েছে

এমদাদুল হক
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গাছা থানাধীন শরীফপুর এলাকার তাকওয়াবিয়া মাদরাসা রোড সংলগ্ন গোলগোলা মার্কেটের সামনে সন্দেহজনকভাবে কয়েকজন যুবক অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো— মোঃ শাহপরান (২০), মোঃ মাহিদ শাহরিয়ার রোমান (১৯), ওমর ফারুক (১৮) ও মোঃ সজিব মিয়া (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি স্টিলের তৈরি ধারালো চাপাতি, দুটি সামুরাই এবং একটি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনের ১৯(ই) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক ও দস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে পুলিশের দাবি।
গাছা থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST