1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা
শিরোনাম
স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ

কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে : ফরিদুল কবীর তালুকদার শামীম

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪২ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি—কৃষক কার্ডের আওতায় প্রদত্ত ১০টি বিশেষ সুবিধা ও কৃষিঋণ মওকুফ সংক্রান্ত বিষয়ে জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামালপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম বক্তব্যে বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী ও কার্যকর নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।এমপি শামীম তালুকদার আরও জোর দিয়ে বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় আন্তরিক এবং কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন।সমাবেশে কৃষকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST