1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়েছে

, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।
​অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ​কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ​মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ​মাহমুদা সুলতানা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানী সাংবাদিকবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করা এবং পুষ্টিহীনতা দূরীকরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা চত্বরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST