1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা কালের নতুন সংবাদ এর সম্পাদকের জন্মদিন আজ
শিরোনাম

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ

  • প্রকাশ কাল সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়েছে

মোঃ শাহ আলম রেজা
বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবাব সকাল ১১টায় শহরের একটি রেষ্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সভাপতি মীর আল আরেফিন বাবু’র সভাপতিত্বে সাধারণ সভা শুরুর পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ক্লাবের বার্ষিক আয় ব্যয় তুলে ধরেন।

নির্বাচিত বর্তমান নির্বাহি কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সাধারণ সভা থেকে আহবায়ক কমিটি গঠন করা হয়। সাধারণ সভা মোট ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন। এতে সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর আল আরেফিন বাবু আহবায়ক মনোনীত হয়েছেন। সদস্য সচিব মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক আমাদের পত্রিকা’র সম্পাদক ইউসুফ আলী।

তিনজন যুগ্ম আহবায়ক যথাক্রমে প্রভাষণ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি মোঃ শাহ আলম রেজা, দৈনিক মাতৃভাষা পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল।

সদস্য মনোনীত হয়েছেন দৈনিক হিসনাবানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক কামরুন্নাহার খান, ঢাকা টাইমস এর জেলা প্রতিনিধি এইচ এম বেলাল, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি চাঁদ আলী, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সেলিম রেজা রনি, দৈনিক একুশের সংবাদ এর জেলা প্রতিনিধি আখতার উন নবী মনা, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান জীবন, জাগরনি টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব আলী, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি জীবন মাহমুদ ডাবলু, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আরিফ খন্দকার, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমিন, দৈনিক নওরোজ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মারুফ, দৈনিক আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম মিলন, দৈনিক রূপকার পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার ফশিউর রহমান জন।

এই কমিটি তিন মাসের মধ্যে ক্লাবের নির্বাচন সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম পরিচালিত করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST