রিতু ইসলাম মেহেঘ
মায়ের কোলে প্রথম ঘুম,
সেখানে নেই কোনো দুঃখের ধুম।
নরম হাতে আদর ভরা,
মায়ের ভালোবাসা সবার সেরা।
রাত জেগে রাখে যে চোখ,
আমার কষ্টে ভিজে তার শোক।
নিজে না খেয়ে খাওয়ায় আমায়,
ভালোবাসা শুধু মায়েরই হয়।
ঝড় এলে বুক পেতে দেয়,
ভয় পেলে পাশে এসে দাঁড়ায়।
পৃথিবীর সব সুখ ম্লান হয়ে যায়,
মায়ের মমতার কাছে হার মানায়।
তার হাসিতে সকাল হয়,
তার দুঃখে আকাশও কাঁদে কয়।
মা যেন আমার জীবনের আলো,
তার চেয়ে আপন আর কেউ নাই ভালো।
মায়ের ভালোবাসা নদীর মতো,
শেষ নেই যার, গভীর যত।
এই ভালোবাসা চির অমলিন,
মা আমার পৃথিবীর সেরা রত্ন বিন।