1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  • প্রকাশ কাল বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়েছে

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় ২৫শে মার্চের গণহত্যা। গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সব অনুষ্ঠিত হয।

আজ ২৫ মার্চ বুধবার সকালে জেলার জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কবি শামীম সিদ্দিকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কার্যালয়ের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল। মহাকালী গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন শাকির স্বাগত বক্তৃতা করেন।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫শে মার্চের এই দিনে পাকহানাদার বাহিনীদের দ্বারা এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়েছিল। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাঙালি মুক্তি লাভ করে, স্বাধীন হয় বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে গণহত্যার এই দিনটি মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। জুলাই-২৪ শে আরও একটি গণহত্যা সংগঠিত হয়। স্বাধীন দেশে বিগত ফ্যাসিস্ট সরকার পাখির মতো গুলি করে গণহত্যা চালিয়েছিল।

বক্তারা আরো বলেন, রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণের মাধ্যমে পুরো ঐ রাতে ঘুমন্ত মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা শহর। কালো রাতে নির্বিচারে চালানো গণহত্যার কথা আজও বাংলার মানুষ ভুলতে পারেনি। স্বাধীনতার গল্প-টোনাটুনির গল্প নয়, এটা সবাইকে জানতে হবে, জানাতে হবে। নতুন প্রজন্মকে গণহত্যা ও স্বাধীনতার গল্প জানাতেই আজকের এই আয়োজন। কী নির্মম ছিল এই গণহত্যা।

সভায় আলোচকবৃন্দ আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ দেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছে। নির্বাচনি ওয়াদা অনুসারে প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেছে ও সর্বোচ্চ চেষ্টা করছে। সকলের সহযোগিতায় অর্থনৈতিক মুক্তি-সহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করছে নবগঠিত এ সরকার।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST