1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

ভালুকায় ৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ কাল সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার (১৬ মার্চ) গভীর রাতে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইন্নত বেপারী, বিপ্লব বেপারী, ইরাক ও বিশ্বাসী। গ্রেফতারকৃতরা সবাই জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারীপাড়া এলাকার বাসিন্দা। তারা পাড়াগাঁও এলাকার শফিকুল আজম (সজীব) এর বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হকারির আড়ালে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই আবু তাহের, এএসআই আনোয়ার-১ ও এএসআই রাজীব রায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত চারজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৬, ১৬/০৩/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST