1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ত্রিপলী পুলিশের প্রধান)এর বিশেষ বৈঠক অনুষ্টিত

  • প্রকাশ কাল শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল সম্প্রতি ত্রিপলী সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালক (ত্রিপলী মেট্রোপলিটন পুলিশের প্রধান) মেজর জেনারেল খলিল ওয়াহিবা-এর সাথে এক বৈঠক করেন। এসময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম), প্রথম সচিব (শ্রম) এবং ত্রিপলী সিকিউরিটি অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হওয়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে ভুক্তভোগীদের উদ্ধারে গৃহীত পদক্ষেপের জন্য মান্যবর রাষ্ট্রদূত মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ প্রেক্ষিতে মহাপরিচালক জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে এবং ভুক্তভোগীদের দ্রুত উদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও ভুক্তভোগী বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ ধরনের অপরাধের সাথে জড়িত দুষ্কৃতিকারী বাংলাদেশিদের শনাক্ত ও আটক করে আইনের আওতায় আনার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে তথ্যের আদান-প্রদান, দোভাষী সহায়তা প্রদান এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে একমত হন। এছাড়াও লিবিয়ায় নিয়মিতভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় পুলিশ রিপোর্টসহ বিভিন্ন ডকুমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সার্বিক সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST