1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

রাজারহাটে ভূয়া নিয়োগে এমপিও বাণিজ্যের ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদ্রাসা অধিদপ্তরের ডিজি’র প্রতিনিধির জাল চিঠি ও ভুয়া নথিপত্রে অবৈধভাবে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেখিয়ে এমপিও করন অভিযোগের তদন্ত আজ (১৯ ফেব্রুয়ারী)। মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের কক্ষে এই তদন্ত অনুষ্ঠিত হবে।

জানা যায়, জাল নথিপত্রে অবৈধভাবে শিক্ষক-কর্মচারী পদে এমপিও করনের অভিযোগ উঠে উপজেলার বড়ঘাট গমীর উদ্দিন দাখিল মাদ্রাসা,বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল দাখিল মাদ্রাসা, কানুরাম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা,পান্থাপাড়া দাখিল মাদ্রাসা সহ কয়েকজন মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এছাড়া সিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসায় এ্যাডহক কমিটির তথ্য গোপন করে নিয়মিত কমিটি দেখিয়ে ভূয়া নথিপত্রে কর্মচারীর তিনটি পদে এমপিও ভূক্তির ঘটনা ঘটে। এঘটনায় মাদ্রাসা অধিদপ্তরের ওয়েব সাইটে মাদ্রাসা অধিদপ্তরের সহকারি পরিচালক (বরিশাল) ড. মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরীত নোটিশে আগামী ১৯ ফেব্রুয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারঃ) মোঃ কামরুল ইসলাম সহ সংশ্লিষ্ট মাদ্রাসা সুপার ও অধ্যক্ষদের স্ব-স্ব মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র নিয়ে স্ব-শরীরে মাদ্রাসার উপ-পরিচালক (প্রশাসন) এর কক্ষে তদন্ত শুনানীতে অংশ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। এদিকে বিভিন্ন পদের ভূয়া নিয়োগ সমূহ বাতিল সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য গত বছর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসায় ভূয়া নথিপত্রে সহকারী গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান),ল্যাব অ্যাসিস্ট্যান্ট,ল্যাব অপারেটর, এমনকি জুনিয়র মৌলভী শিক্ষক সহ কর্মচারীর ২০টিরও বেশি পদে এমপিওভুক্ত হয়। এছাড়া আরও কয়েকটি মাদ্রাসার ১৪ থেকে ১৫টি পদে এমপিও বাণিজ্যের পায়তারা চালার অভিযোগ উঠে।

এবিষয়ে অভিযুক্ত একাধিক মাদ্রাসা সুপার নোটিশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, তারা তদন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST