নূর আহাম্মদ পলাশ
কিশোরগঞ্জ সদর–হোসেনপুর আসনের ধানের শীষের প্রার্থী মাজহারুল ইসলামের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) গাইটাল এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা আয়োজন করা হয়।
সভাটির আয়োজন করেন ফয়সাল এবং তাঁর বড় ছেলে, অস্ট্রেলিয়া প্রবাসী সজীব। মাজহারুল ইসলাম সম্পর্কে ফয়সালের খালু। ফয়সাল ও সজীবের বন্ধুদের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বন্ধুরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত বক্তারা ধানের শীষের পক্ষে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়, সে বিষয়ে নানা মতামত ও পরামর্শ দেন। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রায় শতাধিক বন্ধু ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কিশোরগঞ্জে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সকলকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি উৎসবমুখর ও আশাবাদী পরিবেশে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা ধানের শীষের বিজয় নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।