– তাড়াইল ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৮ জানুয়ারী। গতকাল (১৮ জানুয়ারী) রোববার তাড়াইলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সকাল থেকে অভিযান চালিয়ে তাড়াইল উপজেলা সদর সংলগ্ন ভেড়নতলা এলাকা থেকে সামাজিক ও পরিবেশের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দীর্ঘদিন যাবতঃ অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসা দুই ড্রেজার মালিককে আটক করে যৌথ বাহিনী।
প্রকাশ,তাড়াইল – সাচাইল এলাকার মোঃ লিঠন মিয়া এবং ফারুক মিয়া গং উপজেলা সদর সংলগ্ন ভেড়নথলা এলাকায় সরকারের বিধি- নিষেধ অমান্য করে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাঠি উত্তোলন করে বেচা- কেনা করে আসলে ও স্হানীয় এলাকাবাসী প্রতিবাদ করেও কোন ফল পায়নী। এরি প্রক্ষিতে গোপন সূত্রে খবর পেয়ে তাড়াইল সেনা ক্যাম্প কতৃপক্ষের নেতৃত্বে রোববার সকাল থেকে যৌথ বাহিনী ভেরনতলা এলাকায় অভিযান চালিয়ে দুজন ড্রেজার মালিক কে আটক করে। জানা গেছে,আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক কে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে জেল দেন তাড়াইলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিসান আলী। উল্লেখ্য যে, দীর্ঘ্যদিন যাবতঃ একটি চক্র সঙ্গবদ্ধ ভাবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অবৈধভাবে মাটির ব্যবসা চালিয়ে আসছে। তাড়াইল উপজেলায় সেনাক্যাম্প বসার পর থেকেই যৌথবাহিনীর নেতৃত্বে ইতিমধ্যেই প্রায় এক ডজন অপরাধী মাদক ব্যবসায়ী, মাদকসেবি বা বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করায় এলাকাবাসী আইন- শৃন্খলার উন্নয়নে ভেজায় খুশি। সেনাবাহিনীর কতৃপক্ষ আইন- শৃন্খলার উন্নয়নে এলাকাবাসী সহযোগিতা চেয়েছেন এবং তাড়াইল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন সেনাবাহিনী এবং র্্যাব সহ অন্যান্য সহযোগী আইন- শৃন্খলা বাহীনিকে কে স্বাগতঃ জানিয়ে বলেন, বর্তমানে আইন- শৃন্খলা যথেষ্ট ভালো এ ধারা অব্যহত রাখতে তাড়াইল থানা সর্বোত সহযোগিতা করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ও সহায়ক হিসেবে কাজ করবে।
আইন শৃঙ্খলার উন্নয়নে এ ধরননের।অভিযান অব্যাহত রাখার দাবি সচেতন মহল বিশেষের।