1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

কিশোরগঞ্জে জামায়াত ও খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে জামায়াত ও খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১২ জানুয়ারি) সোমবার রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর নায়েবে আমীর ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের আসনগুলোতে ইসলামী ও সমমনা ১১ দলের সমঝোতার প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারুপ করে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ, জামায়াতের জেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মো. মজিবুর রহমান, মুফতি শহীদুল্লাহ্ খান, মাওলানা আবুল কাশেম, জেলা সহ সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম সাহেল, জেলা সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুল হাসান, শহর শাখার সভাপতি ও কিশোরগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, জামায়াতের জেলা জয়েন্ট সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা অর্থ সম্পাদক মাওলানা এম এইচ লোকমান, শহর আমীর আ,ম,ম আ: হক, সদর উপজেলা আমীর কারী নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি হাসান আল মামুন প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST