1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

মদনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পড়েছে

মোঃআলমখান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলার ১নং কাইটাইল ইউনিয়নে দশ দিন মেয়াদী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের প্রতিপাদ্য ছিলো শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (১-১-২৬)খ্রি, বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায়, হলরুমে সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণেতোষ ঘোষের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব বেদবতী মিস্ত্রী,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় মদনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ গ্রহণকারী পুরুষ ও নারী সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন।

আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণেতোষ ঘোষ প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ দিয়েছেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক প্রশিক্ষণ নির্দেশিকা মোতাবেক সারা বছর প্রতিটি জেলা ও উপজেলায় মৌলিক ও পেশা ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করা হয়ে থাকে। আনসার ভিডিপির উল্লেখিত প্রশিক্ষণসমূহ গ্রহণে ইচ্ছুক যোগ্যতাসম্পন্ন সদস্য-সদস্যাগণ সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। অত্র বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখিত প্রশিক্ষণসমূহ গ্রহণের জন্য কোন প্রসেসিং ফি লাগেনা। পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার ভিডিপি সদস্য/সদস্যা স্বনির্ভর হওয়ার সুযোগ পায় এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়।

তিনি আরোও বলেছেন, আনসার ভিডিপির দশ দিনের প্রশিক্ষণ -২০২৫ সালে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলাতে পরিচালিত হয়েছে, যা মূলত প্রতিরক্ষা দলের সদস্যদের মৌলিক দক্ষতা বৃদ্ধি ও দেশ রক্ষার চেতনা সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। যেখানে ৮ম শ্রেণী পাশ ও ১৮-৩০ বছর বয়সী পার্থীদের সুযোগ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে,সনদপত্র প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রফিকুল ইসলাম, উপজেলা ১নং কাইটাইল ইউনিয়নের আনসার ভিডিপি ইউনিয়ন দলনেতা মোঃ মাজহারুল ইসলাম হিমন,ও দলনেত্রী মোছাঃ সোমাইয়া আক্তার,দলনেত্রী সোনিয়া আক্তার, আনসার কমান্ডার শফিকুল ইসলাম, মামুন মিয়া, আরিফ মিয়া, আনসার কমান্ডার টোটন মিয়া, প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST