1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

কুলিয়ারচরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম

  • প্রকাশ কাল শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী আরব আলী খাঁন চকবাজার এলাকায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহের মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান। মাহফিলটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাম্মদ আলী।

এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন প্রতীক। তাঁর রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রয়াত এই নেত্রীর স্মরণে ও তাঁর রুহের মাগফিরাত কামনায় ভবিষ্যতেও এ ধরনের দোয়া মাহফিল ও স্মরণসভা অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST