1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

বেলাবোতে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

  • প্রকাশ কাল বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়েছে

রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-
নরসিংদীর বেলাবোতে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ৩০ তারিখ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মো: আমান উল্লাহ-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো: এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১২-০৭৭৬) থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরার বস্তা।

অভিযানকালে ট্রাকের চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম মো: মোস্তাক আহমেদ (৩২)। সে গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার কান্দিয়া গ্রামের মো: আলমের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি কেজি ৬০০ টাকা হিসেবে জব্দকৃত জিরার মোট মূল্য প্রায় ২৫ লক্ষ ৭৪ হাজার টাকা। এছাড়াও ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে যা পণ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল।

জিরা পাচারের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, চোরাকারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ট্রাকের মাঝখানে জিরার বস্তাগুলো রেখে তার উপরে ও নিচে ধান ও কুড়ার বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। দূর থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে ট্রাকটিতে করে মূল্যবান জিরা পাচার করা হচ্ছে।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST