1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

বাজিতপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

বাজিতপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের উদ্যোগে বাজিতপুর উপজেলায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা আজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

দু’দিনব্যাপী বৃত্তি পরীক্ষার প্রথম দিনে আজ বুধবার ১৭/১২/২৫ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ দাদাভাই, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জিল্লু এবং বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম। তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় অভিভাবকরাও এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST