1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

তরুণদের উদ্যোগে গড়ে উঠছে পাখিদের নিরাপদ আবাসস্থল

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু :
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক পরিবেশবান্ধব কর্মসূচি গাছে গাছে পাখির বাসা তৈরি। আলোর ভুবন পাঠাগারের বাস্তবায়নে এই উদ্যোগের মাধ্যমে গ্রামকে পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে সিংরইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাখির বাসা বসানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের এডহক কমিটির সাবেক সম্মানিত সভাপতি জনাব জিয়া উদ্দিন খান টিপু। তিনি বলেন, “মানুষের মতো পাখিরাও এই প্রকৃতির সন্তান। তাদের নিরাপদ আশ্রয় বানিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঘন বন জঙ্গল, গাছ কেটে উজার করায় পাখির নিরাপদ আশ্রয় কমে যায়। আসুন সবাই গাছ লাগাই। বিজয়ের মাসে এমন উদ্যোগ প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শনেরই অংশ।” তিনি সিংরইলের ঐতিহ্যবাহী সাহেব বাড়ি ও খাঁ বাড়িকে পাখিদের ‘অভয় আশ্রম’ ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আলি আকরাম খান কাছন, সমাজসেবক খাইরুল ইসলাম রেনু, ইসলামিক বক্তা মাওলানা মমতাজ উদ্দিন হায়াতপুরী, আনিসুর রহমান হানু, আলোর ভুবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম, পাঠক ফোরামের সভাপতি জিসানসহ আরও অনেকই। আলোর ভুবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম বলেন, “আমাদের সিংরইল গ্রামকে পাখিবান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলতে আমরা পুরো মাস জুড়ে পাখির বাসা তৈরির কাজ চালিয়ে যাব। পরিবেশ রক্ষায় গ্রামের তরুণদের এই অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করছে”। উদ্যোক্তারা জানান, সিংরইলের বিভিন্ন সড়কের পাশে গাছে , বিদ্যালয় প্রাঙ্গণের গাছে এবং বসতবাড়ির আশপাশের বড় গাছে একে একে শতাধিক পাখির বাসা স্থাপন করা হবে। সরজমিনে দেখা যায় স্থানীয় তরুণরা ইতোমধ্যেই বাসা তৈরি ও স্থাপনের কাজে অংশ নিচ্ছেন। গ্রামের প্রবীণরা বলছেন, এই উদ্যোগে গ্রামে পাখির সংখ্যা বাড়বে, শিশুদের প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মাবে এবং পরিবেশ হবে আরও প্রাণবন্ত। নান্দাইল মুক্ত দিবসে প্রকৃতি রক্ষায় এমন অভিনব আয়োজন এলাকাজুড়ে প্রশংসায় মুখরিত। স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ শুধু সিংরইল নয় পুরো নান্দাইলেই পাখি ও পরিবেশ রক্ষার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST