1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা নলিতা (পাট) থেকে নালিতাবাড়ী, চাষ মাত্র ৩ হেক্টরে হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ
শিরোনাম

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক অপহৃত ভিকটিম উদ্ধারসহ প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশ কাল সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান অভিযুক্ত আকাশ (২০)গ্রেফতার কে গ্রেপ্তার করা হয়।

এ মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর মাদ্রাসা পড়ুয়া নাবালিকা মেয়েকে মাদ্রাসা যাতায়াতের পথে ধৃত অভিযুক্ত মোঃ আকাশ (২০) প্রেমের প্রস্তাব সহ উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে ধৃত অভিযুক্তকে এমন কাজ থেকে বিরত থাকতে বলেন এবং অভিভাবকদের অবগত করেন। এরই ধারাবাহিকতায় ধৃত অভিযুক্ত সহ অজ্ঞাতনামা অপহরণকারীরা বাদীর মেয়েকে গত ২৯ জুন ২০২৫খ্রিঃ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় বাদীর বসত বাড়ীর অনুমান ২০০ গজ উত্তর পাশে কাঁচা রাস্তার উপর পৌছা মাত্রই অপহরণকারীরা জোরপূর্বক অজ্ঞাত সিএনজি যোগে ফুলপুরের দিকে নিয়ে যায়। বাদী বিষয়টি জানতে পেরে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ-১২ জুলাই ২০২৫খ্রিঃ, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত সহ পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

এই ঘটনায় ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ধৃত অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে ০৯ নভেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ১৫:৪৫ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর এর সহায়তায় জিএমপি, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেপির বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানার অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামী আকাশ (২০), থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান এবং ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST