1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক গাজীপুর মহানগরীর গাছা ও বোর্ডবাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫৫ হাজার জরিমানা
শিরোনাম

মদনে জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ কাল শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪৪ বার পড়েছে

মোঃআলম খান,জেলা প্রতিনিধিঃ

জুলাই সনদের আইনিভিত্তি,ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনা মদনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দলগুলো। 

শুক্রবার (২৬সেপ্টেম্বর ২৫)জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৪(মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী)আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল-হেলাল তালুকদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ভাইস চেয়ারম্যান মাও,রুহুল আমীন, উপজেলার আমির মাও,অলিউল ইসলাম, আরোও বক্তব্য রাখেন, খেলাফত মসলিস থেকে সাংগঠনিক সম্পাদক আমির হামজা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল ওয়াহেদ,নায়েবের আমির ইদ্রিস মাস্টার,সাজেদুল হক সাজু প্রমুখ। 

সমাবেশ শেষে মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যা সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

জামায়াতে পাঁচ দফা দাবি সমূহঃ

১/জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২/আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 

৩/অবাধ,সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। 

৪/ফ্যাসিস্ট,সকল জুলুম নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দূশ্যমান করা এবং

 ৫/স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

 বক্তারা আরো বলেন,সরকার জনগণের এই দাবি গুলো মেনে না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব,তাই অনতিবিলম্বে দাবি গুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জামায়াত নেতৃবৃন্দ আহ্বান জানান। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST