1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে বিএনপির মতবিনিময় কিশোরগঞ্জ-১ এ দেওয়াল ঘড়ি প্রার্থীর সরে যাওয়ার অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারকে শোকজ তৃতীয় লিঙ্গের নির্বাচনে অংশগ্রহণের অধিকার ও প্রতিবন্ধকতা মেধার আলোকচ্ছটায় উদ্ভাসিত “রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি” চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ: শহীদ জিয়ার স্মৃতি ফলক উদ্ধার হোসেনপুরে চাঁদাবাজির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর জনসভায় রিকশা প্রতীকে ভোটের আহ্বান
শিরোনাম

আগামীর বাংলাদেশ হবে দেশ নায়ক তারেক জিয়ার স্বপ্নের বাংলাদেশ -সাত্তার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০৭ বার পড়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সর্বাত্মক যুদ্ধের সম্মুখ সারির বীর মুক্তি যোদ্ধা, সম্মুখ সারী থেকে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীনতার পর দেশে যখন অরাজক পরিস্থিতি বিরাজ করছিল, খুন, রাহাজানি, চুরি- ডাকাতি নিত্যদিনের ঘটনা, মানুষ অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছিল, সেই রকম সময় দেশ পরিচালনার দায়িত্ব পান জিয়াউর রহমান। ভেঙে পড়া অর্থনীতি ও অরাজক পরিস্থিতিতে দেশর হাল ধরতে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয় এবং বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল। সুখী সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক উন্নত রাষ্ট্র গঠনের লক্ষে বিএনপিকে আবারো রাষ্ট্রক্ষমতা আনতে হবে। আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার স্বপ্নের বাংলাদেশ।

১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি পূর্ববর্তী আলোচনা সভায় গণমাধ্যম কর্মীদের নিকট রাজশাহী ৫ (পুঠিয়া – দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার এই আশাবাদ ব্যক্ত করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারসহ সকল নাগরিক অধিকার হরণ করেছিল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রবাস থেকে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। যার ফলস্বরূপ জুলাই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অবৈধ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীর বাংলাদেশে শক্তিশালী অর্থনীতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিএনপি’র বিকল্প নেই। জনগনের কল্যাণে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST