1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
শিরোনাম
কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কিশোরগঞ্জ জেলার মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ-ডা. শফিকুর রহমান

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়েছে

মোঃ আল আমিন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে জনসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এসময় তিনি বলেন, ‘নদীগুলোকে খুন করা হয়েছে। হাওরগুলো বিলগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলোতে হাত দেব। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে। কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার শুরু হবে’

তিনি আরও বলেন, ‘কিশোরগঞ্জ জেলার মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ। কিন্তু তাঁরা অন্যান্য ধর্মের সাথেও চমৎকার সম্পর্ক রক্ষা করে চলে। এটিই ধর্মের সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ফুলের বাগানের মতো সাজাব। আমরা আমাদের প্রিয় জাতিকে টুকরা টুকরা করতে আর কাউকে সুযোগ দেব না। অতীতের কাসুন্দি শেষ। ওইগুলো শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল-কিসমত যারা হাইজ্যাক লুটপাট করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবার না। চব্বিশের যুবসমাজ অতীতের পঁচা রাজনীতির জন্য বুক চিতিয়ে লড়াই করে নাই। তারা পরিবর্তন চেয়েছে। ১৩ তারিখ থেকে বাংলাদেশে সে পরিবর্তনের সূচনা হবে ইনশা আল্লাহ।’
জামায়াতের আমির এ সময় আরও বলেন, ‘মায়েদের ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব? কিন্তু আমাদের ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। ১৫ জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেদিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার মায়ের অপমান সহ্য করতে পারে না। সমানভাবে তরুণদের সাথে তরুণীরা, যুবকের সাথে যুবতীরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা চব্বিশে যুদ্ধ করেছে। আমরা মায়েদেরকে কথা দিচ্ছি, আপনাদের সমাজের সকল দিক থেকে সম্মানিত করব। অংশ হিসেবেই আমরা মাথায় তুলব। এটা আমাদের দায়িত্ব। যে জাতি মাকে সম্মান করে, আল্লাহ তা’আলা তাদের সম্মান বৃদ্ধি করে দেয়। আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না, আল্লাহ তাআলা তাদের সম্মান উঠিয়ে নেয়।’

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘আমরা চাচ্ছি মানুষ শান্তিতে নিরাপদে থাকবে। কৃষক তার জমিতে ফসল ফলাবে। একজন শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে শ্রমের। এবং সে মানবিক মর্যাদায় সেখানে কাজ করবে। এই দেশে হাত পাতা মানুষ থাকবে না। হাত মজবুত হয়ে কাজ করার মানুষ থাকবে। এরপরে যাদের হাত কাজ করতে পারবে না, তাদের দায়িত্ব সরকার নেবে। একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য পাঁচ বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিবে সরকার। আমরা বলেছি একটা শিশুও আর শিক্ষা থেকে বঞ্চিত হবে না।’

সকাল থেকেই কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াত ও ১১-দলীয় জোটের নেতাকর্মীদের ঢল নামে। জনসভায় ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের অঙ্গীকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে শুরু হয় জামায়াতের এই নির্বাচনি জনসভা। জামায়াত আমীরের আগমনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় পুরো উপজেলা শহর। 

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হন ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামী কেবল নিজেদের দলের নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চায়। আসন্ন নির্বাচনে কোনো ধরনের ‘চোরাগোপ্তা’ পথে ক্ষমতা দখলের চেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি প্রদান করেন তিনি। 

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বৈষম্যমুক্ত সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। এছাড়া নদী ও হাওর অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। 

নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার নির্দেশ দেন আমীরে জামায়াত। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাঁকেই নির্বাচিত করুক, তাঁরা তা মেনে নেবেন, তবে অন্যায্য কোনো নির্বাচন বরদাশত করা হবে না। 
কটিয়াদীরের এই জনসভায় জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক রমজান আলী। বিএনপির সাবেক এমপি ও বহিষ্কৃত নেতা মেজর (অব) আক্তারুজ্জামান রঞ্জনকেও সামনের সাড়িতে দেখা যায়। কটিয়াদীতে সভা শেষ করে এদিনই ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাওয়ার কথা রয়েছে তার।  

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST