1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরোনাম
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর জনসভায় রিকশা প্রতীকে ভোটের আহ্বান

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়েছে


কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতি হেদায়াতুল্লাহ হাদীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় কিশোরগঞ্জ সদর আজীমদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বক্তব্যে তিনি দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রিকশা বাংলাদেশের সাধারণ মানুষের বাহন এবং এটি বাংলাদেশের জাতীয় যানবাহন। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাই ১১ দলের মার্কা রিকশা মার্কা ভোট দিন। আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দিয়ে গণরায়ের প্রতিফলন ঘটানোর আহ্বানও জানান তিনি।
আয়োজকদের দাবি, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন থানা ও উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল ও শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন, যা পুরো এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা আবদুল মুমিন শেরজাহান। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং রিকশা প্রতীকে ভোট দিয়ে আগামী ১২ তারিখে প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST