1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

১৫ এলাকায় জমি পানির নিচে খাল সংস্কারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৩৮ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার মেষ্টা ও তিতপল্লা ইউনিয়নের ১৫টি এলাকার কয়েক হাজার একর জমি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে থাকায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে দুই ইউনিয়নের হাজারো এলাকাবাসী।সোমবার (২৫ আগস্ট) সকালে মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বালুয়াটা, সাপলেঞ্জা ও জয়নগর হয়ে বয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ খাল বহুদিন ধরে অব্যবস্থাপনার কারণে অকেজো হয়ে পড়েছে।খালটি যথাযথভাবে সংস্কার না করায় এবং কিছু প্রভাবশালী ব্যক্তি খালের বিভিন্ন স্থানে মাছ চাষের উদ্দেশ্যে পুকুর তৈরি করে বাঁধ দেওয়ায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না।এর ফলে বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানি জমে থেকে কৃষিজমি প্লাবিত হয়ে যায়।বছরের পর বছর পানি জমে থাকায় এসব এলাকার বহু জমি অনাবাদি হয়ে আছে এবং কৃষকরা চাষাবাদে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।খাল সংস্কারই একমাত্র সমাধান

স্থানীয় জনগণের দাবি, খালটি দ্রুত সংস্কার করা হলে এসব এলাকার পানি নিষ্কাশনের পথ খুলে যাবে এবং জমি চাষের উপযোগী হবে।

বক্তারা জানান,খালটি সাবেক শহীদ রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের আমলে খনন করা হয়েছিল।সময়মতো সংস্কার না হওয়ায় এটি আজ পুরোপুরি কার্যকারিতা হারিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,মেষ্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদুর রহমান,তিতপল্লা ইউনিয়নের

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহাগ রানা,মেষ্টা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মিনহাজুর রহমান দুখু,

স্থানীয় সামাজিক সংগঠক হাফিজুর রহমান সহ আরও অনেকে।

বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত খাল সংস্কারের দাবি জানান এবং বলেন, এটি শুধু কৃষকদের নয়, সমগ্র এলাকার অর্থনীতির সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ এবং জরুরি প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST