1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
শিরোনাম

বেলাবোতে অপহরণ মামলায় কৃষকদল সভাপতি গ্রেফতার

  • প্রকাশ কাল শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পড়েছে

বেলাবো(নরসিংদী)প্রতিনিধিঃ-
নরসিংদীর বেলাবোতে অপহরণ মামলায় নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।বৃহস্পতিবার (২১আগষ্ট)রাতে তাকে গ্রেফতার করা হয়।অপহৃত তামিম মিয়ার মা দিলরুবা আক্তার বাদী হয়ে ,
গত ০৩ মার্চ ২০২৫ তারিখে বিল্লাল মিয়া সহ ৫ জনকে নামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বেলাবো থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (২০০০) এর ৭/৮/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩/৩/২৫। 

বিল্লাল হোসেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

মামলার এজাহারে বলা হয়, গত ০১ মার্চ ২০২৫ ইং তারিখে নারায়নপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল মিয়ার ছেলে মোঃ তামিম মিয়া (১৩) সহ শাওন ও আপন নামে ভাতিজা উপজেলার নারায়নপুর বাজারে কবুতর বিক্রি করতে গেলে বিল্লাল মিয়া অজ্ঞাতনামা ১০-১৫ জন অভিযুক্ত ব্যক্তি তামিম মিয়াকে অপহরণ করে নিয়ে যায় এবং মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ দিতে না পারলে মেরে ফেলার হুমকি প্রদান করে। উক্ত ঘটনায় গত ১৭ আগষ্ট অপহৃত তামিম মিয়ার বাবা জুয়েল মিয়া বেলাবো প্রেসক্লাবে আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। 

বেলাবো উপজেলা কৃষকদলের সভাপতি সোহরাব হোসেন টিটু বলেন, বিল্লাল হোসেনকে বেলাবো থানা পুলিশ গ্রেফতার করেছে আমি শুনোছি। আমি জেলা কমিটিকে অবগত করেছি।জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। 

বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০০ এর ৭/৮/৩০ ধারায় বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাকী আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST